হোম > সারা দেশ > খুলনা

বেনাপোল সীমান্তে এবার হচ্ছে না দু’বাংলার মিলনমেলা

রোকনুজ্জামানে রিপন, (বেনাপোল) যশোর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যশোরের বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মাণ করা হতো অস্থায়ী শহীদ মিনার। বাংলাদেশ-ভারতের ভাষাপ্রেমীরা এ শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করতেন। দু’বাংলার বাংলা ভাষাপ্রেমীদের মিলনমেলা বসতো সেখানে। কিন্তু এবার আর এমন দৃশ্য দেখা যাবে না।

এ ব্যাপারে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, দেশে জালেম সরকারের পতনের পরে দু’দেশের রাজনৈতিক টানাপোপড়েন এবং আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকার কারণে এবার বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে একুশের মিলন মেলা হচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে আগামী বছর থেকে পুনরায় অনুষ্ঠান করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রতিবছরই একুশে ফেব্রুয়ারি বেনাপোল স্থানীয় প্রশাসন আয়োজন করে থাকে। এবছর বেনাপোল প্রশাসন কর্তৃক আয়োজিত না হওয়ার কারণে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠানটি হচ্ছে না।

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা