হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা ১১.৩ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গায় রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল শনিবার জেলার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস ।

সকাল থেকে সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ, শিশু বয়স্করা। শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে । চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আজ রবিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ । তিনি জানান, গত এক সপ্তাহে তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে ।

গত সপ্তাহে সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। বর্তমানে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত থেকে সকাল পর্যন্ত কনকনে শীত অব্যাহত থাকছে ।

ন্যায্য মজুরির অভাবসহ নানা বঞ্চনার শিকার ওজোপাডিকোর কর্মচারীরা

কুষ্টিয়ায় কথিত পীর শামীমের লাশ পুলিশ প্রহরায় দাফন

মোংলা বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধি, বাড়ছে রাজস্ব

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল

ঝিনাইদহ পৌরসভার রাস্তা ভেঙে ফেলার অভিযোগ

কালীগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ২৩

কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে

কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর

যশোরে জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত