হোম > সারা দেশ > খুলনা

ভারতে পালাতে গিয়ে ঢাকা দক্ষিণ আ'লীগের দপ্তর সম্পাদক আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন দালালসহ ঢাকা দক্ষিণের আ'লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিনকে জনতা আটক করে পুলিশ সোপর্দ করেছে।

শনিবার সকালে স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজসহ তিন দালাল জেলেপোতা মাঠ দিয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিনকে ভারতে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়।

খবর পেয়ে শ্যামকুর বিওপি ও মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয় শ্যামকুর ইউপির মেম্বার তরিকুল ইসলাম জানায়, এমন সময় উক্ত ব্যক্তিকে মাঠের মধ্য রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে নিয়ে যাওয়ার সময় রাস্তা কাঁদা থাকায় ফিরে আসেন তারা। ফেরার আসার সময় স্থানীয় লোকজন এলাকাবাসী চিহ্নিত দালালদের আটক করলে রিয়াজউদ্দিন স্বীকার করেন যে দালালরা তাকে তিন দিন ধরে আটক রেখেছে এবং তার কাছে থাকা তিন লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে নেয়।

ঘটনাটি মেম্বার থানা পুলিশকে জানালে থানার এসআই আলমগীর ও বিজিবি ঘটনাস্থলে আসে। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়।

রিয়াজের সাথে অন্য দালালরা হলেন পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজ। তারা সকলেই মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। গত ২ মে উক্ত দালাল রিয়াজ পেপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানা ওসি সাজ্জাদুর রহমান আমার দেশকে বলেন, খবর পেয়ে চারজনকে থানা নিয়ে আসা হয়েছে। একজনের বাড়ি চাঁদপুরের মতলব থানায়। তার পিতার নাম আবুল হোসেন ব্যাপারী। সে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলার রয়েছে। এই রির্পোট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

কালীগঞ্জে একই গ্রামে চার প্রতিবন্ধীর জীবনসংগ্রাম

তিন বছর ধরে অচল, বাড়ছে ভোগান্তি

তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

খুলনায় চিকিৎসকদের ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ ঘোষণা

লোহাগড়ায় ভ্যানচালকের হাত বাঁধা লাশ উদ্ধার

ইবির ডাবল ডেকার বাসে পেট্রোলবোমা নিক্ষেপ

মাগুরায় বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত, চালক আহত

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, ১৪ কিশোর আটক