হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

খুলনা ব্যুরো

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর মন্ডলের অপসারণ এবং তদন্ত সাপেক্ষে তার অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের বিচার দাবিতে এলাকায় ঝাড়ু মিছিল হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অসংখ্য নারী পুরুষ পরিষদের সামনে জড়ো হন। তারা মিছিলে বিভিন্ন প্লাকার্ড বহন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া উত্তম কুমার মন্ডল জানান, ৫ আগস্টের পর কৈলাশগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মিহির মন্ডল আত্মগোপনে চলে যায়। স্বাভাবিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য এসিল্যান্ডকে কৈলাশগঞ্জ ইউনিয়নে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৬ মাস পর হঠাৎ প্রশাসক সরিয়ে প্রবীর মন্ডলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়। জনগণের আন্দোলনের মুখে এক দিনের ব্যবধানে আদেশ বাতিল করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করে জেলা প্রশাসন। ২০২৬ সালের ৪ মার্চ পুনরায় প্রবীর মন্ডল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। তার অভিযোগ, প্রবীর মন্ডল নানা আর্থিক অনিয়মে জড়িত এবং তার নিজস্ব বাহিনী দ্বারা এলাকাবাসীকে ভয়ভীতি দেখায় ও হয়রানি করে। প্রবীর মন্ডলের অব্যাহতির দাবিতে তারা জেলা প্রশাসক বরাবর ৯ মার্চ গণদরখাস্ত দেন। কিন্তু আজ পর্যন্ত প্রতিকার পাননি।

অভিযোগ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে প্রবীর মন্ডল বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনো সত্যতা নেই। স্থানীয় সংসদ সদস্য আমির এজাজ খান বলেন, আমি বিষয়টি সম্পর্কে জেনেছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবো। এখানে মব সৃষ্টি করে লাভ হবে না।

এএস

সাংবাদিকের ওপর হামলা, শার্শা থানায় জিডি

মেহেরপুর সীমান্ত দিয়ে তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ১

বিএনপি সরকার ব্যর্থ হতে আসেনি: নিতাই রায়

১৮ বছরে দেশের সাংবিধানিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে

দুটি সেতুর অভাবে দুর্বিষহ জীবন দৌলতপুর চরবাসীর

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

গ্রামের স্কুল থেকে শহরে আসা শিক্ষকদের ফিরে যেতে হবে: শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন