হোম > সারা দেশ > খুলনা

ভারতে অনুপ্রবেশের সময় আটক ৪

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবি সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে শ্যামকুড় ও শ্রীনাথপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় চারজন বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন নারী রয়েছে। তারা সবাই গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয় বলে জানায় বিজিবি।

এদিকে শ্যামপুর ও রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ ও ৩৪ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়।

ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারে দর্শনার্থীদের ভিড়

খুলনায় পশু বিক্রি ও রাজস্ব আদায়ে রেকর্ড, হতাশায় বড় গরুর খামারিরা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহহীন পরিবার পেল নতুন ঘর

গড়াই নদীতে ঝাঁপ, মা উদ্ধার, শিশু নিখোঁজ

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে: আইনমন্ত্রী

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু

ঝিনাইদ‌হে হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১

শ্যামনগরে নদীর পাড়ে ফেলে দেওয়া হয় চামড়া

ঈদের ছুটিতে পর্যটকশূন্য মোংলা–সুন্দরবন