হোম > সারা দেশ > খুলনা

১৪ ভারতীয় নাগরিককে পুশইনে বিজিবির বাধা, পতাকা বৈঠকে ফেরত

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে বিজিবি বাধা দিয়েছে। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মদনের ঘাট সীমান্ত দিয়ে একই পরিবারের ৬জন পুরুষ, ৪জন নারী ও ৪জন শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উড়িষ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামের শিশুসহ ১৪জন নারী-পুরুষকে সীমান্ত পিলার ১৫৭/১-এস হতে ৬০গজ দূরবর্তী ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল তাদের পুশইনে বাঁধা দেয়।

এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানালে বৃহস্পতিবার দুপুর ১.৪০টায় চাইডোবা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৭-এস হতে ১০গজ ভারতের অভ্যন্তরে চাইডোবা মাঠে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান এবং বিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমার। দুপুর ২.২০টা পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় নাগরিক পুশইন করার বিষয়ে জোর প্রতিবাদ জানায় বিজিবি।

ভারতীয় নাগরিকদের ঠিকানা যাচাই শেষে তারা ভারতীয় নাগরিক প্রমাণিত হওয়ায় বিএসএফ তাদেরকে নিজ হেফাজতে নিলে শান্তিপূর্ণ পতাকা বৈঠক শেষ হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে সর্বদা চেষ্টা করে যাচ্ছে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

এগিয়ে জামায়াতের গোলাম পরওয়ার, টপকাতে কৌশলী বিএনপির লবি

আচরণবিধি লঙ্ঘন, কুষ্টিয়া-৩ বিএনপি প্রার্থীকে জরিমানা

বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারে যাওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমওকে শোকজ

ফেসবুক পেজ ফেরত পেয়েই ভোট চেয়ে ভিডিও আপলোড আমির হামজার

শেখ বেলাল উদ্দীন সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন: পরওয়ার

কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে অবস্থানের দায় ব্যক্তির, ডিপার্টমেন্টের নয়

মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা

ঘের লুট করা, সন্ত্রাসী, চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

ধানের শীষে ভোট দিলে নারীরা মাসে ২৫০০ টাকা পাবেন

বেনাপোল সীমান্তে ২টি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার