হোম > সারা দেশ > খুলনা

পাথর দিয়ে মানুষ হত্যার রাজনীতিকে প্রত্যাখ্যান করবে দেশবাসী

মোংলায় নির্বাচনি জনসভায় অ্যাডভোকেট শেখ ওয়াদুদ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ছবি: আমার দেশ।

বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) সংসদীয় আসনে নির্বাচনি প্রচারে কঠোর অবস্থান ও উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ ওয়াদুদ। তিনি বলেছেন, পাথর দিয়ে মানুষ হত্যার রাজনীতিকে প্রত্যাখ্যান করবে দেশবাসী, সহিংসতা ও নৃশংসতার রাজনীতিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না।

বৃহস্পতিবার বিকেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, মোংলা ও রামপালে শান্তি, নিরাপত্তা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।

অ্যাডভোকেট শেখ ওয়াদুদ বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মোংলা–রামপাল হবে সহাবস্থানের জনপদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোংলা নদীর ওপর একটি সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনই হবে মূল শক্তি।

জনসভায় স্থানীয় জনতার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা বলেন, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির কোনও বিকল্প নেই। সহিংসতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে।

ইউনিয়ন জামায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কোহিনুর সরদার। তিনি বলেন, মোংলা–রামপালের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠিতভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন আনতেই হবে।

সমাবেশ শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে প্রার্থী উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন নিয়ে তাঁর পরিকল্পনার কথা বিস্তারিত তুলে ধরেন। জনসভা ঘিরে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও জনসাধারণের উৎসাহ-উদ্দীপনা এই আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে অভিযোগ, বাদী গ্রেপ্তার

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে

মোংলায় হামের আতঙ্ক: এক সপ্তাহে ১৭ শিশুর সংক্রমণ

ঝিনাইদ‌হ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে খুলনায়, টিকাদান শুরু

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী