হোম > সারা দেশ > খুলনা

হরিণাকুণ্ডে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রা‌ম থেকে পু‌লিশ জসিম উদ্দিন নামে এক যুবকের ক্ষত‌বিক্ষত লাশ উদ্ধার করেছে।

নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর বুধবার দিবাগত রাত সা‌ড়ে ১১টার দিকে দৌলতপুর ইউ‌নিয়নের টেংরাখালীর মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পেশায় কৃষক ও দুই সন্তা‌নের জনক নিহত জসিম উ‌দ্দিন (৩৫) দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

​নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে গরুর ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালী মাঠের নির্জন একটি ভুট্টাক্ষেতের মধ্যে তার ক্ষত‌বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী।

এলাকার বাসিন্দা মতিয়ার রহমান জানিয়েছেন, নিহতের গলায় ফাঁস লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর জখম রয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়দের ধারণা, তাকে অত্যন্ত প‌রিক‌ল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

​এ‌দিকে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পু‌লিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনা‌টি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। পু‌লিশি তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০