হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান শুরু

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে উপজেলা প্রশাসন, বিজিবি, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও বনবিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে সুন্দরবনের বিভিন্ন খাল ও দুর্গম এলাকায় তল্লাশি চালানো হয়। বিশেষ করে দস্যুদের সম্ভাব্য আস্তানা চিহ্নিত করে সেখানে অভিযান জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্প্রতি সুন্দরবনে বনজীবী অপহরণ এবং এক বনজীবী দস্যুদের গুলিতে আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই যৌথ অভিযান শুরু করা হয়েছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের সম্পূর্ণ নির্মূল করাই এ অভিযানের মূল লক্ষ্য।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন বলেন, সুন্দরবনে বনদস্যু নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

স্থানীয় বনজীবী ও বাসিন্দারা এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং দস্যুমুক্ত সুন্দরবন গড়ে তোলার দাবি জানিয়েছেন।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২