হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে যৌথবাহিনীর অভিযানে ১২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামে খড়ের ভেতর থেকে এ ককটেল উদ্ধার করা হয়।

হরিণাকুন্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মন্ডলতোলা গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে খড়ের মধ্যে লুকানো অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার ককটেলগুলো হরিণাকুনউ থানায় জমা দেওয়া হয়েছে।

হরিণাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, গত রাতে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা ১২টি ককটেল থানায় জমা দিয়েছেন।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২