হোম > সারা দেশ > খুলনা

খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোগাছি গ্রামের খালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলো দোগাছি গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হোসেন (৬) ও রিপন মণ্ডলের আপন মামাতো ভাই পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৮)।

পুলিশ জানিয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লামিম তার মামাতো ভাই আপনকে সঙ্গে নিয়ে গ্রামের খালে ছিপ নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। একপর্যায়ে খালের স্রোতের পানিতে ভেসে যেতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি নিছক দুর্ঘটনা । পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা