হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়ার শেরপুরে বিদ্যুচ্চালিত শ্যালো টিউবওয়েলের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ সময় পার্শ্ববর্তী ন্যাচারাল এগ্রো কোম্পানির এক নাইটগার্ডকে হাত-পা বেঁধে রেখে যায় সংঘবদ্ধ চোরচক্র।

বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের খোর্দ্দবগুড়া মৌজায় এ ঘটনা ঘটে।

নাইটগার্ড আব্দুর রাজ্জাক জানান, রাতে শব্দ শুনে তিনি টর্চলাইট হাতে বাইরে বের হয়ে ‘কারা ওখানে’ বলে চিৎকার করেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে তিন ব্যক্তি তাকে জাপটে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে সাত-আটজনের একটি চোরের দল ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।

তিনি আরও জানান, সারা রাত বাঁধা অবস্থায় পড়ে থাকার পর সকালে ধান কাটতে আসা শ্রমিকেরা তাকে উদ্ধার করেন।

উদ্ধারকারী খোর্দ্দবগুড়া গ্রামের মোকবেল মণ্ডলের ছেলে জুয়েল মণ্ডল বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি ট্রান্সফরমারের ভাঙা অংশ নিচে পড়ে থাকতে দেখেন। পরে পাশেই একটি বস্তা ঢাকা অবস্থায় কাউকে পড়ে থাকতে দেখে কাছে যান। বস্তা সরিয়ে দেখেন আব্দুর রাজ্জাক বাঁধা অবস্থায় রয়েছেন। এরপর কাঁচি দিয়ে তার বাঁধন খুলে দেন।

শ্যালো টিউবওয়েলের মালিক মিজানুর রহমান বলেন, রাতে টিউবওয়েলটি পাহারা দেওয়ার জন্য আব্দুর রাজ্জাককে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু চোরেরা তাকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি নেওয়া হবে।

এমএইচ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে সাজসাজ রব, নিরাপত্তা জোরদার

মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা