হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিলের মুড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। সানোয়ার হোসেন ওই গ্রামের কমেজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন থেকে জামালপুর উত্তরাঞ্চলে মৃদু তাপদাহ বিরাজ করছে। তীব্র গরমের মধ্যেই বেলা ১১ টার দিকে বাড়ির পাশে নিজ খেতে ধান কাটতে যায় কৃষক সানোয়ার হোসেন। ধান কাটার সময় এক পর্যায়ে দুপুর ১ টার দিকে তাপহাদে হিট স্ট্রোক করেন তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ওই কৃষক। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ডিবি পুলিশ থেকে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন ইউপি সদস্য

নেত্রকোণায় বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, আটক ১

চার মাস আগে কেনা মোটরসাইকেলেই প্রাণ গেল কলেজছাত্র মাহিরের

খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে বিদ্যুস্পৃষ্টে এক নারীর মৃত্যু

সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে ভ্যানচালকের মৃত্যু

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ অডিও ভাইরাল সেই ওসি প্রত্যাহার

নেত্রকোণায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

গফরগাঁওয়ে ইমামের ওপর নৃশংস হামলা, অভিযুক্ত আটক