হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশইনকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা বিজিবি-বিএসএফ ছাড়াও ছড়িয়ে পড়েছে দুই দেশের জনগণের মধ্যেও। বুধবার বিকেলে দুই দেশের জনগণের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

একপর্যায়ে বাংলাদেশিদের ধাওয়ায় পালিয়ে যায় ভারতীয়রা।

জানা গেছে, বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হলেও শূন্যরেখায় ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা।

শূন্যরেখা থেকে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা দেয়। পরে আবার শূন্যরেখায় চলে যায় ৬০ বছর বয়সি ওই ব্যক্তি।

এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে নিতে রাজি হয়নি। এরপর থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। একপর্যায়ে দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিকেলে কাঁটাতারের বেড়া ভেদ করে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয় দুই দেশের জনগণের মধ্যে। একপর্যায়ে ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতীয়রা।

স্থানীয়রা জানান, ভারতের বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে। আমরা বিজিবিকে সহযোগিতা করতে গেলেই তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। আমাদের প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে শূন্যরেখা অতিক্রম না করতে প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি। এ সময় তিনি বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

এমএইচ

শূন্যরেখায় ৬ দিন থাকার পর উধাও বিএসএফের ঠেলে দেওয়া নারী

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত যুবলীগ কর্মীর মৃত্যু

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত