হোম > সারা দেশ > ময়মনসিংহ

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কৃষক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা (৪৫) নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত শাহজাহান মোল্লা উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকার মৃত তারা মোল্লার ছেলে।

জানা গেছে, গত ২১ মে বৃহস্পতিবার বিকালে কিশোরীর মা বাড়ির পাশে ছাগল নিয়ে যান এবং বাবা ভিজিএফের চাল আনতে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের যান। এসময় ওই কিশোরী বাড়ি একা ঘুমিয়ে ছিল। ওই সুযোগে অভিযুক্ত শাহজাহান মোল্লা কিশোরীর ঘরে প্রবেশ করে স্পর্ষকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন করেন। পরে কিশোরীর ঘুম ভাঙলে বিষয়টি কাউকে জানালে তার পরিবারের ক্ষতি করবে বলে ভয়-ভীতি দেখায়। এসময় কিশোরীটি চিৎকার শুরু করলে অভিযুক্ত শাহজাহান মোল্লা পালিয়ে যায়। এঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ১৪ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২

উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে

মাদারগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে অন্ধকারে ৬০ গ্রামের মানুষ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীপুরে নেতাকর্মীদের অবস্থান

কুলিয়ারচরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সাময়িক বরখাস্ত ১, বদলি ১১

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, বিএনপি নেতাদের হাতে অর্ধেক কার্ড

গফরগাঁওয়ে যুবকের মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে সাজসাজ রব, নিরাপত্তা জোরদার

মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক