হোম > সারা দেশ > ময়মনসিংহ

টাকা আত্মসাত মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির গ্রাহকদের আমানতের টাকা আত্মসাতের মামলায় পরশমণি সমবায় সমিতির চেয়ারম্যান যুবলীগ নেতা মারুফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার সূখনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মারুফ হাসান উপজেলা যুবলীগের সদস্য ।

পরশমণি সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে পরশমণি সমবায় সমিতির এক গ্রাহক অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান মারুফ হাসানের বিরুদ্ধে আদালতে মামলা হয়। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার সূখনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, মারুফ হাসান আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এমই

মেলান্দহে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত

বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ডিবি পুলিশ থেকে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন ইউপি সদস্য

নেত্রকোণায় বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, আটক ১

চার মাস আগে কেনা মোটরসাইকেলেই প্রাণ গেল কলেজছাত্র মাহিরের

খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে বিদ্যুস্পৃষ্টে এক নারীর মৃত্যু

সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে ভ্যানচালকের মৃত্যু

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ অডিও ভাইরাল সেই ওসি প্রত্যাহার