হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, শাস্তির দাবিতে ছাত্রদল-বিএনপির শোডাউন

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগকে কেন্দ্র করে পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে মোটরসাইকেল শোডাউন করেছেন পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

এ সময় তারা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অভিযোগকে কেন্দ্র করে শহরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করে পাল্টা বিএনপি ও ছাত্রদলের দিকেই দায় চাপিয়েছে ছাত্রলীগ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্রলীগের কর্মীরা দেওয়ানগঞ্জের স্টেশন এলাকা, গাবতলী, কালীতলাসহ অন্তত চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিস্ফোরণের প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

শোডাউনের নেতৃত্বদানকারী দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিপ্লব মণ্ডল অভিযোগ করে বলেন, “দুই দিন আগে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। এরই জেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে সন্ধ্যার পর শহরের চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। যদিও এতে কেউ হতাহত হয়নি। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।”

তবে অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা। তিনি বলেন, “আমরা কেউই বর্তমানে এলাকায় অবস্থান করছি না। ছাত্রলীগ ককটেল বিস্ফোরণের মতো সহিংস কর্মকাণ্ডে জড়িত নয়। বরং ছাত্রদল বা বিএনপির লোকজনই এমন ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।”

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “যেসব স্থানে বিস্ফোরণের কথা বলা হচ্ছে, সেসব জায়গা আমি নিজে পরিদর্শন করেছি। তবে কোথাও বিস্ফোরণের আলামত কিংবা কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরণের উৎস উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে অভিযোগ-পাল্টা অভিযোগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এসআর

‘দালাল’ বলায় ডিসি অফিসে দুই বিএনপি নেতার মারামারি, আহত ১

ছেলের অপকর্মে পদ হারালেন বিএনপি নেতা

সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর নজরদারিতে জামালপুর ৩৫ বিজিবি

ছাত্রদল নেতার খামারে মাছ চুরি করে গণধোলাই খেলেন ছাত্রলীগ নেতা

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও মদ জব্দ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা