হোম > সারা দেশ > ময়মনসিংহ

সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর নজরদারিতে জামালপুর ৩৫ বিজিবি

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ভারতীয় সীমান্তে বাংলাদেশে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে জামালপুর ৩৫ বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর, সাতানিয়াপাড়া সহ ১৫ টি বিওপি এলাকার ৭২ কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা।

জামালপুর সীমান্তের স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকা গুলোতে টহল জোরদার করতে দেখা গেছে।

বিজিবির সদস্যরা রাত দিন সীমান্তে টহল দিচ্ছেন। তারা যে কোনো ধরণের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ করে পুশইন ঠেকাতে রাত দিন কাজ করে যাচ্ছেন।

পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের শূন্য রেখায় প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ছাত্রদল নেতার খামারে মাছ চুরি করে গণধোলাই খেলেন ছাত্রলীগ নেতা

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও মদ জব্দ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার