হোম > সারা দেশ > ময়মনসিংহ

যুবদলের দুই নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী, (জামালপুর)

ছবি: আমার দেশ।

জামালপুরের সরিষাবাড়ীতে যুবদলের দুই নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামে অজ্ঞাত দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটায়।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ লিটন মিয়া এবং ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ওয়াসিম মুন্সির বাড়িতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা হামলা করে। তারা কেরোসিন ভর্তি বোতলে আগুন ধরিয়ে তাদের বসতঘর লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় লিটনের বাড়ির বেড়া ভাঙচুর করে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু