হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন বেলাল (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার শ্যামপুর বাজারের উত্তর পাশে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল মেলান্দহ উপজেলাধীন শ্যামপুর ইউনিয়নের মেঘারবাড়ী এলাকার আব্দুর রহিম সরকারের ছেলে। তিনি মেলান্দহ বাজারের মেসার্স কেবি ট্রেডার্স ও মেসার্স সোনালী ব্রিক্সের মালিক।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে মোটর বাইকে মেলান্দহ বাজারে যাবার পথে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গান বাজাতে নিষেধ করায় শিক্ষকের চোখ তুলে ফেলার চেষ্টা

আধুনিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইকবাল

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া

অভিমান করে আদায় করা সেই বাইকেই প্রাণ গেল কলেজছাত্রের

মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি দবিরুলের দাফন সম্পন্ন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জামালপুরে বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়