হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার ভোর থেকেই জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।

জেলা শহর ও জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা, নকলা শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সরব উপস্থিতি দেখা গেছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে রয়েছেন। আমাদের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবিসহ অন্যান্য অন্যান্য বাহিনীর সদস্যরা তাদের দ্বায়িত পালন করছেন।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শেরপুরসহ মোট পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বিজিবি। আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

জেডএম

উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে: ডেপুটি স্পিকার

সীমানা বিরোধের জেরে প্রখ্যাত আলেমকে পিটিয়ে আহতের অভিযোগ

বকশীগঞ্জে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ, থানায় অভিযোগ

ইসলামপুরে লাগেজের ভেতরে যুবকের লাশ

বারহাট্টায় বাড়ির গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরে আ.লীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনার মদনে বিএনপির বিক্ষোভ মিছিল

পাহাড়ি ঢলে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ

ডা. শাহাদাতের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

দক্ষ মানবসম্পদ তৈরিতে বাকৃবিতে ৫ দিনের প্রশিক্ষণ