হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ মহাসড়কের হাজির বাজার নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত কার্টনের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে। পরে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। সাধারণ মানুষের ধারণা, ঘটনাটি কোনো ক্লিনিকের কাজ হতে পারে। ঘটনাটি ঘটেছে গত রাত ৭টার দিকে উপজেলার হাজির বাজার এলাকায়।

এলাকাবাসী জানায়, তারা কার্টনের ভেতরে জীবিত নবজাতককে দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নবজাতকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃষি জমির মাটি বিক্রি, একজনকে কারাদণ্ড

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

ভালুকায় বজ্রপাতে কিশোর নিহত

স্থাপত্যশৈলীতে অনন্য ‘খানবাড়ী’ জামে মসজিদ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন