আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা তৈরির প্রতিবাদে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
সোমবার, দুপুরে মদন পৌর শহরের উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মদন পুরাতন বাসস্ট্যান্ডে ঘুরে মদন বাজারে এসে শেষ হয়।
মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল মহিলা দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার দোসররা দেশব্যাপী আইনশৃঙ্খলা অবনতির পায়তারা করছে। তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিছিল।
আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সর্বদা প্রস্তুত।
এমএইচ