হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইসলামের ইনসাফের বাক্স ছিনতাই হয়ে গেছে: মুফতি রেজাউল করীম

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ফাইল ছবি

ইসলামের ইনসাফের বাক্স ছিনতাই হয়ে গেছে। আমরা এই স্লোগান দিয়েছিলাম, ‘বাংলাদেশের মানুষের ভোট ইসলামের পক্ষে’, কিন্তু সেই বাক্সে এখন প্রচলিত আইন অনুসারে দেশের বিষয়াদি পরিচালনার বিষয়টি রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রোববার পশু হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলন একমাত্র দল যে একমাত্র হাত-পাখা প্রতীক নিয়ে এসেছে ইসলামের নীতি ও আদর্শের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে।

পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে মুফতি রেজাউল করীম বলেন, বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করছে, এর মধ্যে ইসলামী আন্দোলন একমাত্র দল। আগামী নির্বাচনে ‘হাত-পাখা’ প্রতীক নির্বাচিত হলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে।

সভায় হাত-পাখার প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু