হোম > সারা দেশ > রাজশাহী

নলডাঙ্গায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজের কাছে নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সাবেক সংসদ সদস্য শিমুলের ছবি সংবলিত একটি ব্যানারের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসব বিস্ফোরক উদ্ধার করে।

নলডাঙ্গায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারনলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আযম দৈনিক আমার দেশকে জানান, মহিষমারী ব্রিজের সড়কের পাশে একটি ব্যানার টাঙানো অবস্থায় দেখতে পাওয়া যায়। ব্যানারটির পাশ থেকে ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত এ বিষয়ে তদন্ত চলছে। মামলার প্রক্রিয়া চলমান।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন