হোম > সারা দেশ > রাজশাহী

সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক মারা গেছেন

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম (৫৭) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত সিরাজুল ইসলাম উপজেলার পারকোল গ্রামের আবেদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি আগ্রান উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, তিনি বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে বনপাড়ায় যাচ্ছিলেন। পথে আগ্রান সুতিরপাড় এলাকায় একটি দ্রুতগামী ভুটভুটির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

কিছু রাজনৈতিক দল শুধু সংবিধান ইস্যু সামনে আনছে

সংরক্ষিত নারী আসনে ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনয়ন পেলেন আন্না মিঞ্জ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি

শিবগঞ্জে দুস্থ কার্ড বানিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গোমস্তাপুরে ধানক্ষেতে ব্যাকটেরিয়ার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক

সিংড়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপনার শহর আপনাকেই পরিষ্কার রাখতে হবে: তারেক রহমান

বগুড়া মহাসড়কে ট্রাকের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও কৃষক

১৫০ বছরের পুরোনো বগুড়া পৌরসভা রূপ নিচ্ছে সিটি করপোরেশনে