হোম > সারা দেশ > রাজশাহী

শাজাহানপুরে ইট-বালু ব্যবসার দ্বন্দ্বে দিনদুপুরে যুবক খুন

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্য দিবালোকে রকি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রকি উপজেলার গণ্ডগ্রাম নতুনপাড়া বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালু সরবরাহের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রকির বিরুদ্ধে একাধিক মামলা আছে। আজ দুপুরে বনানী কাস্টমস অফিসের সামনে একদল দুর্বৃত্ত রকিকে কুপিয়ে ফেলে রাখে। পরে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতের বড় ভাই রানা জানান, ‘আমার ভাই ইট-বালুর ব্যবসা করত। আজ মোবাইল ফোনে কল দিয়ে তাকে বনানী এলাকায় ডেকে নিয়ে যায়। পরে দুপুরে এলাকার লোকজনের কাছে শুনতে পাই তার লাশ পড়ে আছে। ব্যাবসায়িক দ্বন্দ্ব থেকে রকির প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।’

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, স্থানীয়দের খবরে আমরা লাশ উদ্ধার করি। নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছি। পরে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষে গুলি, ককটেল বিস্ফোরণ

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশু সহদোরের মৃত্যু

ইটভাটার তাপে পুড়ছে ফসল, বিপর্যস্ত কৃষকের স্বপ্ন

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি

লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি, তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

পাম্পে ডিজেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

রাজশাহী-ঢাকা রুটে দুদিন ধরে বাস বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যায় মামলা