হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় হিরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে হিরোইনসহ বাবু প্রামানিক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের ফকির প্রামানিকের ছেলে। উদ্ধার হওয়া ৫০ পুরিয়া হিরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমই

তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করল ‘এসো গড়ি নতুন দেশ’

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে করায় শ্রী সুমন সরদার গ্রেপ্তার

সোনামসজিদে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

রায়গঞ্জে মহাসড়কের সেতুর নিচ থেকে লাশ উদ্ধার

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ৮৩৩ হেক্টর জমি

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত