হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার শংকরবাটি ১নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের মধ্যে পাউরুটি, দুধ, কলা ও ডিম বিতরণ করা হয়। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বমি, তীব্র পেটব্যথা, মাথা ঘোরা এবং চোখে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয়। আকস্মিকভাবে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিক্ষকরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের আলাদা করে প্রাথমিক সেবা দেন। এদিকে খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন। পরে তারা নিজ নিজ দায়িত্বে শিক্ষার্থীদের স্থানীয় চিকিৎসাকেন্দ্র ও ক্লিনিকে নিয়ে যান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার জানান, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-এর বিরুদ্ধে আগেও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ ছিল। তিনি বলেন, ‘আমরা একাধিকবার সরবরাহকারী প্রতিষ্ঠানকে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা একইভাবে নিম্নমানের খাবার সরবরাহ করে আসছে। আজকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

এদিকে, ঘটনার পর সরবরাহকারী প্রতিষ্ঠানের জেলা ফিল্ড অফিসার লিটন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে যদি কারও গাফিলতি প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমই

শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি

লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি, তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

পাম্পে ডিজেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

রাজশাহী-ঢাকা রুটে দুদিন ধরে বাস বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যায় মামলা

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত; প্রতিবাদে বিক্ষোভ

নিয়ামতপুরে চার খুনের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন

২৪ ঘণ্টা পর ডিউটিতে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

রাবিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও প্রক্টরকে হুমকি ছাত্রদল নেতার