হোম > সারা দেশ > রাজশাহী

খাল খননের ২ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সময়মতো খাল পুনঃখনন না হওয়ায় প্রকল্পের বরাদ্দকৃত অর্থের ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার নেপালতলী, নশিপুর, সোনারায় ও দক্ষিণ পাড়া ইউনিয়নের খালের নাব্য ফিরিয়ে আনা, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকারিভাবে খাল পুনঃখনন প্রকল্প হাতে নেয় বিএনপি‌ সরকার।

‎প্রকল্পের আওতায় নির্ধারিত কাজ সময় মতো সম্পন্ন‌ না হওয়ায়, বরাদ্দকৃত অর্থ থেকে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে সে অর্থ পরিশোধ শেষে বাকি টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

‎গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সরকারি অর্থের অপচয় রোধে এ টাকাগুলো ফেরত পাঠানো হয়েছে।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, খাল পুনঃখনন কাজের জন্য সরকারিভাবে নশিপুর ইউনিয়নে ৪৯ লাখ, দক্ষিণপাড়া ইউনিয়নে ৩৮ লাখ, সোনারায় ইউনিয়নে প্রায় ৬৪ লাখ ও নেপালতলী ইউনিয়নে প্রায় ৬৪ লাখ টাকা বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বরাদ্দ দিয়েছিল।

এমএইচ

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

লাইনে দাঁড়িয়েও মিলছে না সার, নলডাঙ্গায় ক্ষুব্ধ কৃষক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর

সিজারের পর যমজ নবজাতকের একটি ‘নিখোঁজ’

আত্মনির্ভরশীলতা গড়তে ভূমিকা রাখছে গার্ল গাইডস

ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

পদ্মা সেতু হয়ে প্রথমবার রূপপুরে এলো ইউরেনিয়াম

সাফল্য দেখার আগেই সন্তানসহ চলে গেলেন সুমাইয়া

বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুুুুুইজনের যাবজ্জীবন