বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর চর থেকে ১০ জন শ্রমিক নিয়ে বানিয়াজান ঘাটের দিকে নৌকাটি রওনা দেয়। এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা এসে ৯ জনকে উদ্ধার করে। কিন্তু গৃহবধূ আঙ্গুরি খাতুন (৫০) নিখোঁজ রয়েছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।
জেডএম