হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ কনসালটেন্টের বিরুদ্ধে হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে ভাঙচুরের অভিযোগ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে ভাঙচুর ও আঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক কনসালটেন্টের বিরুদ্ধে।

শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে তত্ত্বাবধায়কের কক্ষে যান হাসপাতালের রেডিওলোজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট আহসান হাবিব। হাসপাতালের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার সময় উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তত্ত্বাবধায়কের টেবিলে থাকা ল্যাপটপ ভাঙচুর করেন আহসান হাবিব। এছাড়া আহসান হাবিব ওই ল্যাপটপ দিয়ে তত্ত্বাবধায়ককে আঘাতের চেষ্টা করেন। এ সময় হাসপাতালের অন্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে নিবৃত্ত করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে দু’জন রেডিওলোজিস্ট রয়েছেন। প্রতিদিনই হাসপাতালে আসা রোগী ভাগাভাগি করে দেয়া হয় তাদের দু’জনকে। এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়েই আহসান হাবিব উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে ল্যাপটপ ভাঙচুরসহ তাকে আঘাত করতে আসেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

অভিযুক্ত আহসান হাবিবের দাবি, হাসপাতালে তিন বছরের বেশি কর্মকালে তিনি নানানভাবে বৈষম্যের শিকার হয়েছেন। এসব বিষয়ে কথা বলার সময় তত্ত্বাবধায়ক গুরুত্ব না দেয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহসান হাবিব বলেন, পদন্নোতির পরও তাকে আলাদা চেম্বার দেয়া হয়নি। এমনকি তার নেইম প্লেট পর্যন্ত নেই। এসব বিষয় নিয়েই কথা বলতে যান তিনি।

এমএস

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের ঈদ উপহার পেল শতাধিক পরিবার

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি

আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো: ভূমিমন্ত্রী

সিরাজগঞ্জে পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

নাটোরের মাটিতে কারো কোন অন্যায় মেনে নেয়া হবে না: হুইপ দুলু

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিএনপির ঈদ উপহার