হোম > সারা দেশ > রাজশাহী

সাফল্য দেখার আগেই সন্তানসহ চলে গেলেন সুমাইয়া

মৃত্যুর পরে জিপিএ ৫

আবু জাহের, শেরপুর (বগুড়া)

১০টি বিষয়ের মধ্যে ৯টিতেই ‘এ প্লাস’ এবং বাকি একটিতে ‘এ’ গ্রেড। ঐচ্ছিক বিষয়সহ জিপিএ ৫ পেয়ে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় মেধার অনন্য স্বাক্ষর রেখেছেন অদম্য এক শিক্ষার্থী। তার নাম মোছা. সুমাইয়া খাতুন (১৯)। কিন্তু জীবনের কাঙ্ক্ষিত এই অভাবনীয় সাফল্য নিজ চোখে দেখে যেতে পারেননি তিনি। পরীক্ষার ফল প্রকাশের আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না-ফেরার দেশে। সুমাইয়ার এমন কৃতিত্বপূর্ণ ফলের খবর এখন পরিবারের কাছে আনন্দের পরিবর্তে গভীর শোক ও বুকফাটা বেদনার স্মৃতি হয়ে এসেছে।

সুমাইয়া খাতুন বগুড়ার শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তার পরীক্ষার রোল নম্বর ৪১২৭৯৪। ১০টি বিষয়ের মধ্যে ৯টিতে এ প্লাস এবং একটিতে এ গ্রেড পেয়েছেন তিনি। মূল জিপিএ ৪.৮০ হলেও ঐচ্ছিক বিষয়সহ তার চূড়ান্ত জিপিএ দাঁড়িয়েছে ৫.০০।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া সুমাইয়া উপজেলার শালফা এলাকার মো. দেলোয়ার হোসেন ও মোছা. রেশমা খাতুনের মেয়ে। তিনি একই উপজেলার শুভগাছা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ছিলেন। অদম্য এই তরুণী অন্তঃসত্ত্বা অবস্থায় পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার গর্ভে ছিল তিনটি সন্তান। সন্তান প্রসবের সম্ভাব্য সময়ের মাত্র ২০ দিন আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ মাত্র ১৯ বছর বয়সে তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে গর্ভের তিন সন্তানও পৃথিবীর আলো দেখার আগেই চিরতরে হারিয়ে যায়।

একদিকে নিজের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে ছিল আকাশছোঁয়া স্বপ্ন, অন্যদিকে অনাগত তিন সন্তানকে ঘিরে ছিল নতুন জীবনের অপার প্রত্যাশা। কিন্তু সব স্বপ্ন এক নিমিষেই থমকে গেছে। যে মেয়ের ভালো ফলের অপেক্ষায় থাকার কথা ছিল পরিবারের সদস্যদের, সেই মেয়ে আজ চিরতরে হারিয়ে গেছেন। পরীক্ষার ফল প্রকাশের পর জিপিএ ৫ অর্জনের খবর পরিবারকে গর্বিত করলেও সেই আনন্দ ভাগ করে নেওয়ার মানুষটি আর নেই। সুমাইয়ার এই অসামান্য অর্জন এখন স্বজনদের কাছে একদিকে যেমন পরম গর্বের, অন্যদিকে তেমনি অপূরণীয় শূন্যতা ও গভীর যন্ত্রণার কারণ।

বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুুুুুইজনের যাবজ্জীবন

সোনামসজিদ স্থলবন্দরে ৩য় দিনের কর্মবিরতি, আটকে আছে ৪৫০ ট্রাক

নাটোরে সার বিতরণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল

সার ডিলার নিয়োগে অনিয়ম হলে তিন মাসের মধ্যে পুনর্বিবেচনা: কৃষিমন্ত্রী

জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন

আন্দোলনের নামে নাশকতায় প্রতিবেশী দেশের মদত: রিজভী

তানোরে আমবাগানে মাসকলাই চাষ দেখলেন কৃষিমন্ত্রী

দায়িত্ব শেষ, দপ্তর ছাড়লেন রাকসু জিএস