হোম > সারা দেশ > রাজশাহী

‘সুনিশ্চিত বিজয়’ বানচালের ষড়যন্ত্র হচ্ছে: দুলু

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের সুনিশ্চিত বিজয়কে বানচাল করার জন্য একটি শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চায়। কিন্তু এই নির্বাচনকে ব্যর্থ করার জন্য এমন একটি রাজনৈতিক গোষ্ঠী আবার সক্রিয় হয়েছে, যারা অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ভূমিকা রেখেছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় নির্বাচনি প্রচারের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান