হোম > সারা দেশ > রাজশাহী

নীলফামারীর রেলক্রসিংগুলোয় ১২ মাসে নিহত ১৪

মৃত্যুফাঁদ

জেলা প্রতিনিধি, নীলফামারী

ছবি: সংগৃহীত

নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে শুরু করে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত অরক্ষিত লেভেল ক্রসিংগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে । স্থানীয়দের অভিযোগ, এসব লেভেল ক্রসিংয়ে প্রতি বছর উল্লেখযোগ্য হারে প্রাণহানির ঘটনা ঘটলেও, কেবল সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দায় সারছেন কর্তৃপক্ষ।

সৈয়দপুর রেলওয়ে থানার নথি বলছে, গেল ২০২৫ সালের ১লা জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলার ৬২ কিলোমিটার রেলপথে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন নারী-পুরুষসহ মোট ১৪ জন।

অন্য দিকে একটি পরিসংখ্যান বলছে, গেল ২০২১ সালে জেলার সদর উপজেলার মনশাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন ভাইবোনসহ মোট চারজনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর ২০২২ সালের ২৬ জানুয়ারি সদর উপজেলার দাড়োয়ানী এলাকার একটি লেভেল ক্রসিংয়ে ট্রেন ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মোট চারজন ইপিজেডকর্মী নিহত হন।

২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর জেলার চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্রেনে কাটা পরে নারী-পুরুষসহ প্রাণ হারান মোট ২৪ জন।

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

লাইনে দাঁড়িয়েও মিলছে না সার, নলডাঙ্গায় ক্ষুব্ধ কৃষক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর

সিজারের পর যমজ নবজাতকের একটি ‘নিখোঁজ’

আত্মনির্ভরশীলতা গড়তে ভূমিকা রাখছে গার্ল গাইডস

ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

পদ্মা সেতু হয়ে প্রথমবার রূপপুরে এলো ইউরেনিয়াম

সাফল্য দেখার আগেই সন্তানসহ চলে গেলেন সুমাইয়া

বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুুুুুইজনের যাবজ্জীবন