হোম > সারা দেশ > রাজশাহী

বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠনে ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট পাবনা পাড়া মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন দেশপ্রেমের রাজনীতি করেছেন। দেশের সংকটময় মুহূর্তে তিনি কখনো জনগণ ও দলের নেতাকর্মীদের ছেড়ে বিদেশে যাননি।

তারেক রহমানের ৩১ দফার প্রসঙ্গে তিনি আরো বলেন, এই দফাগুলোতে সব ধর্মের মানুষের স্বাধীনতা ও সহাবস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবার মধ্যে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠাই বিএনপির আদর্শ। ধর্ম যার যার, বাংলাদেশ সবার—এটাই আমাদের বিশ্বাস। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকদার।

এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এবং শ্রমিক দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড