হোম > সারা দেশ > রাজশাহী

লকডাউন কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে বিএনপি-জামায়াতের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও লক-ডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা।

অপর দিকে সকাল ১০টায় জামায়াতের মিছিল ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মো. আলী মর্তুজা।

উভয় সমাবেশে বক্তারা আওয়ামী লীগের দমন-পীড়ন, গ্রেপ্তার অভিযান ও রাজনৈতিক নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষের অধিকার রক্ষায় গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

তাড়াশে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সান্তাহারে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

মুফতি আমির হামজার বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

বগুড়ার নবাব, রাজা ও সাতানিবাড়ী নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ

নিখোঁজের এক সপ্তাহ পর সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

জনগণ কার্ডের সুফল না পেলে আমরাও ‘লাল কার্ড’ বানাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি, স্থানীয় নির্বাচনে নয় : সারজিস আলম

রাজশাহীতে শতাধিক রাজনৈতিক নেতৃবৃন্দের এনসিপিতে যোগদান

বানেশ্বরে উঠতে শুরু করেছে গুটি আম, আশাবাদী চাষি-ব্যবসায়ীরা