হোম > সারা দেশ > রাজশাহী

গাবতলীতে নদীতে ডুবে কিশোরের মৃত্যু ‎

নানার বাড়িতে বেড়াতে গিয়ে

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

‎বগুড়ার গাবতলীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ‎ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার‎ দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে।

‎নিহত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরফসরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।

মেহেদী বৈঠাভাঙ্গা গ্রামে‌ নানার বাড়ি বেড়াতে গিয়ে সঙ্গীদের সঙ্গে স্থানীয় সুখদহ নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে মেহেদী হাসান নদীর পানিতে ডুবে মারা যায়। স্থানীয় লোকজন নদী থেকে‌ লাশ তুলে আনেন।

‎গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএইচ

লালপুরে তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি: ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আ.লীগ নেতার আয়োজনে বিএনপির এমপিকে সংবর্ধনা

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

মাত্র ৫ টাকায় লাউ বিক্রি, লোকসানে চাষি

শেরপুরে কৃষককে পিটিয়ে হত্যা

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

যমুনার ভাঙন রোধে নদীতীরে বাস্তুহারাদের মানববন্ধন

গোদাগাড়ীতে অস্ত্রের চালান জব্দ, প্রাইভেটকারসহ তরুণী আটক