হোম > সারা দেশ > রাজশাহী

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান, পুণ্যার্থীদের ঢল

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো নারী-পুরুষ পাপমোচন ও আত্মশুদ্ধির প্রত্যাশায় এ স্নান উৎসবে অংশ নেন। দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গাদেবীর পূজা-অর্চনা, প্রার্থনা, গীতাপাঠ, কীর্তনসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে অনুষ্ঠিত এই গঙ্গাস্নানকে কেন্দ্র করে কানসাটের গঙ্গা আশ্রম ও গুজরঘাট এলাকায় ভক্ত-অনুরাগীদের ব্যাপক সমাগম ঘটে। স্নানের পাশাপাশি পুণ্যার্থীরা গঙ্গাদেবীর কাছে প্রার্থনা ও পূজা-অর্চনা করেন।

উৎসব ঘিরে নদীতীরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় প্রসাধনী সামগ্রী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি বিভিন্ন পণ্য, ধর্মীয় উপকরণ এবং নানা ধরনের খাবারের দোকান স্থান পেয়েছে। পাশাপাশি কীর্তনের আসর উৎসবে যোগ করেছে ভিন্নমাত্রা।

কানসাট গঙ্গা আশ্রম কমিটির সভাপতি রবী চন্দ্র পাল জানান, পূর্বপুরুষদের আমল থেকে এ স্থানে গঙ্গাস্নান ও মেলার আয়োজন হয়ে আসছে। ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিবছর দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে সমবেত হয়ে গঙ্গাস্নানে অংশ নেন।

কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক বলেন, সর্বোচ্চ নিরাপত্তায় সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যে গঙ্গাস্লান অনুষ্ঠিত হচ্ছে। নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবকসহ গ্রাম পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, গঙ্গাস্নান উৎসব ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। উৎসবস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গ্রামীণ মেলার প্রাণচাঞ্চল্যে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান হয়ে ওঠে উৎসবমুখর।

এমএইচ

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

সিংড়ায় নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন

সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইন

কালভার্ট ধসে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ

পদ্মা, যমুনা ও সুরমা নদীতে ভাঙন ভিটেমাটি হারিয়ে দিশাহারা মানুষ

বগুড়ায় গরিবের ডাক্তার খ্যাত স্বাচিপ নেতা গ্রেপ্তার

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ডাকবাংলোর জায়গা উদ্ধার