হোম > সারা দেশ > রাজশাহী

দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে। গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দীর্ঘদিন ধরে উন্নয়নের কথা শোনা গেলেও বাস্তবে তা সবার কাছে পৌঁছায়নি। এখন তৃণমূল পর্যায় থেকেই টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের জন্য কৃষি ঋণের সুদ মওকুফ ও কৃষি কার্ড চালুর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল পুনঃখননের মতো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে দলমত নির্বিশেষে সবাই এসব সুবিধা পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রশিদ চৌধুরী ও তোফাজ্জল হোসেন মিঠুসহ স্থানীয় নেতারা।

জেডএম

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার