হোম > সারা দেশ > রাজশাহী

ড্রাইভিং সিটে হেলপার, লালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুর উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর থেকে বনপাড়াগামী ‘ঢাকা মেট্রো-ট ১৬-৮৩১৫’ নম্বরের একটি ট্রাক চকনাজিরপুর বাজার এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মূল চালকের পরিবর্তে ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার মো. ইসরাইল হোসেন (৩১)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মো. আব্দুল প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির ট্রাকটির সঙ্গে বিপরীতমুখী ব্যাটারিচালিত ভ্যানচালক জাকির আলী খানের (৫৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জাকির আলী খান উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খানের ছেলে।

ঘটনার পর পরই ট্রাকসহ চালকের আসনে থাকা হেলপার ইসরাইল হোসেনকে আটক করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

তেল মিশিয়ে দুধের ফ্যাট বৃদ্ধি, ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড

বগুড়ায় চাচাতো ভাইয়ের হাতে ২ সহোদর খুন

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে গণডাকাতি

লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ

নিয়ামতপুরে একটি সেতুর অভাবে ভোগান্তিতে লাখো মানুষ

কোরবানির পশু ক্রেতাদের পছন্দ গারো পাহাড়ের গরু

চলনবিলের হাটবাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

আদমদীঘিতে দুই বছরেও শেষ হয়নি ১০ কিমি সড়কের সংস্কারকাজ

রাজশাহী থেকে সারা দেশে বাসযোগাযোগ বন্ধ