হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার রাত পৌনে আটটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উল্লাপাড়া উপজেলার ঘোষগাতী মহল্লার সিএনজিচালিত অটোরিকশার চালক আবু মোন্নাফ। নিহত অপর যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, রাত পৌনে আটটার দিকে নবগ্রাম এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আবু মোন্নাফ ও অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন।

বগুড়ায় বিএনপি অফিসে আগুন

আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

ককটেল বানাতে গিয়ে আ.লীগের এক কর্মী নিহত, আহত ৩

ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

রাতে ফোন পেয়ে বাইরে যান আসাদ, সকালে মেলে লাশ

নাটোরে ছিনতাইকারীদের ধাক্কায় প্রাণ গেল ট্রেনযাত্রীর, আটক ৪

বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা

নতুন আলুর মৌসুম দুয়ারে, হিমাগারে পুরোনো পুঁজি

রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটককে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ