হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন।

আবু রেজা খান উপজেলা সদরের ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে এবং শামীম হোসেন চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। গতকাল সোমবার দুপুরে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে একটি গোপন বৈঠকের আয়োজন করা হয়। আদমদীঘির তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী জমায়েত হন। সেখানে বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে চলাচলরত যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতিসাধন ও সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা চলছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট দৈর্ঘ্যের ব্যানারসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় গত ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা ও বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ধারাবাহিকতায় তদন্তের ভিত্তিতে পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই আসামিকে সোমবার দুপুরেই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছাত্রলীগের সঙ্গে রামেক হাসপাতাল পরিচালকের গোপন মিটিং, কার্যালয় ঘেরাও

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন জনের যাবজ্জীবন

মোস্তাফাপুর দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের নতুন কমিটি, বিনা খরচে দাফন পাবেন যেকোনো মুসলিম

সার না পেয়ে চার শতাধিক কৃষকের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

চাটমোহরে গোডাউন ভেঙে সার লুট, মাইকিং করে ফেরৎ চাইলেন প্রশাসন

রামেক হাসপাতালের মেঝেতে দুই হাজারের বেশি রোগী

ক্ষেতলালে ১৯ মামলার আসামি সেই ডাকাত গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি সভা