হোম > সারা দেশ > রাজশাহী

বাংলাদেশ থেকে আম নিতে চায় ইন্দোনেশিয়া

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদনের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়োকো।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুরে দেশের অন্যতম ফ্রুট প্রটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন তিনি।

পরে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো ঘুরে দেখেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়োকো। পরিদর্শন শেষে আরিফ সুয়োকো সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারে কাজ করছে ইন্দোনেশিয়া দূতাবাস। এ অঞ্চলের ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম বা আমজাত পণ্য ও অন্যান্য কৃষিভিত্তিক পণ্য রপ্তানি করতে চাইলে দূতাবাস থেকে সহযোগিতা করা হবে। চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রম নিয়েও কথা বলেন এই ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন