হোম > সারা দেশ > রাজশাহী

জুলাইয়ের মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

ছবি: আমার দেশ।

জুলাই অভ্যুত্থানে সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসার ছাত্র হাফেজ সিয়াম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম ভুইয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারী) দুপুরে এনায়েতপুর থানার গোপনাথপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম এনায়েতপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গোপিনাথপুর গ্রামের পল্লিচিকিৎসক রফিকুল ইসলাম ভুইয়ার বড় ছেলে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রাশেদুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার সামনে হাফেজ সিয়াম নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়। এ ঘটনায় একই বছরের ২১ আগস্ট এনায়েতপুর থানার সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আওয়ামী লীগ নেতা রাশেদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড