হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে চালক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন (৫৫) ধুনট উপজেলার জোড়খালী গ্রামের মেহের প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিলেন নূর হোসেন। পথে সালফা-গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে তিনি গুরুতর আহত হন এবং গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

জেডএম

কাজীপুরে আহত করে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাই

ঈশ্বরদীতে এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন যুবক

প্রেমের দ্বন্দ্বকে কেন্দ্র করে বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৬

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

ছয় দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

উত্তরাঞ্চলের কৃষির অগ্রগতিতে নতুন নির্দেশনা

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ

বগুড়ায় ভুল চিকিৎসায় তিন রোগীর মৃত্যু, চিকিৎসাসেবায় নজরদারি নেই