হোম > সারা দেশ > রাজশাহী

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

জেলা প্রতিনিধি, নাটোর

ছবি: সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে তাকে স্বাগত জানাতে নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। এমনটি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দুলুর নির্বাচনি মিডিয়া সেলের প্রধান সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম জানান, ‘নাটোর থেকে ইতোমধ্যে ৩০০ বাসে এবং ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন পরিবহন এবং ট্রেনে করে শুধুমাত্র নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।’
বুধবার রাত ১০টায় আরো একটি বিশেষ ট্রেনে অন্য নেতাকর্মীরা ঢাকায় যাবেন বলে জানা গেছে। এসকল নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র ও খাবারের সকল ব্যবস্থা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে করা হয়েছে বলেও তিনি জানান।
দীর্ঘদিন প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে একনজর দেখা ও তার কথা শোনার জন্য সারাদেশ থেকেই নেতাকর্মীরা ঢাকায় সমবেত হয়েছেন।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন