হোম > সারা দেশ > রাজশাহী

মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার ঈশ্বরঘাট গ্রামের দুলাল প্রামানিকের ছেলে স্বপন মিয়া (২৮), বেলকুচি গ্রামের মফিজ শেখের ছেলে কালাম শেখ (৫৮), তারাকান্দি গ্রামের মতিয়ার রহমান ছেলে ইমরুল কাদের সেলিম ও নলডাঙ্গা গ্রামের সোলায়মান আলীর ছেলে উজ্জল মিয়া (৪০)।

মঙ্গলবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ৮টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে বগুড়ার ডিবি পুলিশের একটি দল ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একাধিক মামলা রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।

ধামইরহাটে মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি না করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম, তিন ডিলারকে অর্থদণ্ড

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের চার দিন পর মামলা, আসামি ১৭

স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি

দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী মুয়াজ্জিন মারা গেছেন

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন