হোম > সারা দেশ > রাজশাহী

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে জরিমানা

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বহিষ্কৃতসহ দপ্তর সম্পাদক-বিদ্রোহী প্রার্থী) এ্যাড. তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার গোপালপুর পৌর এলাকার কড়ই তলায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য বাবু রঞ্জিত কুমার সরকার-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ-অশালীন বক্তব্য রাখেন। মুহূর্তেই যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে মতবিনিময় সভা শেষে শনিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন ঘটনার সত্যতা পেয়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুসলেকা নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ জানিয়েছেন-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না

রামেক হাসপাতালে আইসিইউর অপেক্ষায় ৫৬ শিশু, আরেক শিশুর মৃত্যু

নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল কিশোরীর লাশ