হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা সরকার প্রদত্ত সেবার মধ্যে অন্যতম। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্যে শিশু বিকাশ কেন্দ্র নিবিড় চিকিৎসা প্রদান করছে। এছাড়া সকল জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অটিজম কর্নার কাজ করছে।

বক্তারা আরো বলেন, অটিজম এখন আর কোন সীমাবদ্ধতা নয়, সরকার পরিচালিত দপ্তরগুলোতে অটিজম বিষয়ক সেবা গ্রহণ করা উচিৎ। এই জনগোষ্ঠিকে দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ত রাখা উচিৎ।

আলোচনা সভা শেষে অটিজম আক্রান্ত মোট ১৩ জনকে হুইল চেয়ার, অক্সিলারী চেয়ার, ট্রাইসাইকেল এবং ওয়াকার প্রদান করা হয়।

এমই

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

লাইনে দাঁড়িয়েও মিলছে না সার, নলডাঙ্গায় ক্ষুব্ধ কৃষক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর

সিজারের পর যমজ নবজাতকের একটি ‘নিখোঁজ’

আত্মনির্ভরশীলতা গড়তে ভূমিকা রাখছে গার্ল গাইডস

ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

পদ্মা সেতু হয়ে প্রথমবার রূপপুরে এলো ইউরেনিয়াম

সাফল্য দেখার আগেই সন্তানসহ চলে গেলেন সুমাইয়া

বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুুুুুইজনের যাবজ্জীবন